মিরপুরে শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে মিরপুর দিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তার বাবা বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শিশুটির বাবার ভাষ্য, অজ্ঞাত দুই তরুণ এই ঘটনার সঙ্গে জড়িত বলে শিশুটি তাঁকে জানিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন।