মিরপুরে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পীরেরবাগে নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির মা একজন পোশাকশ্রমিক। অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির নানা বলেছেন, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে শিশুটি বাসায় একা ছিল। তার মা ওই সময় পোশাক কারখানায় কাজে গিয়েছিলেন। এ সময় প্রতিবেশী মো. রাসেল নামে এক যুবক ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় রাসেল পালিয়ে যান। রাসেল বাসের চালকের সহকারী।

শিশুটির মা তাকে থানায় নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।