মিরপুরে স্কুলছাত্র হত্যায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে স্কুলছাত্র মাহিদুল ইসলাম ওরফে ইমন হত্যায় জড়িত থাকার অভিযোগে সুজন ও হৃদয় নামের আরও দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গতকাল বুধবার রাতে মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাহিদুল হত্যায় তিনজন গ্রেপ্তার হলো।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্উদ্দিন খান বলেন, মাহিদুল হত্যার পর রক্তমাখা ছুরিসহ গ্রেপ্তার হওয়া মো. সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যায় অংশ নেওয়া কয়েকজনের নাম বলেছিল। গতকাল গ্রেপ্তার হওয়া সুজন ও হৃদয় তাদের মধ্যে রয়েছে।