মিরসরাইয়ে অস্ত্রসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মো. মানিক ওরফে গেরামারা মানিক মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, মানিককে গত বুধবার রাতে করেরহাটের পাশে বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল, একটি চাকুসহ আটক করা হয়। পরে মানিকের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন, একটি প্যান্ট, এক জোড়া কাপড়ের জুতা, একটি হেলমেট, উচ্চক্ষমতাসম্পন্ন একটি দুরবিন ও দেশে তৈরি দুটি ছুরি উদ্ধার করা হয়। মানিক চোরাচালানি চক্রের সদস্য।

র‍্যাব জানায়, মানিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাঁকে জোরারগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোজাম্মেল হোসেন অস্ত্রসহ সন্ত্রাসীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।