মিরসরাইয়ে দুটি গাড়িতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের বড়তাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুটি গাড়িতে আগুন দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। হরতালের সমর্থনে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাড়িতে আগুন দেন তাঁরা। একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির প্রতিবাদে সারাদেশে এ হরতাল ডাকে জামায়াত।
গাড়িতে আগুন লাগানোর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামায়াত-শিবিরের কর্মীরা হঠাৎ করেই বড়তাকিয়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।