মিরসরাইয়ে পেট্রলবোমা হামলার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ভূমি কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনায় করা মামলায় নুরুল করিম ও মো. রাসেল নামের আরও দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
নুরুল করিম উপজেলার মগাদিয়া গ্রামের আবুল বশরের ছেলে এবং রাসেল পৌর সদরের দক্ষিণ গোভানিয়া এলাকার ধনমিয়ার ছেলে। এর আগে শুক্রবার মহিউদ্দীন নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে ভূমি কার্যালয়ে পেট্রলবোমা হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলো।
মিরসরাই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেপ্তার হওয়া দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
গত ২১ ফেব্রুয়ারি রাতে মিরসরাই ভূমি কার্যালয়ে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুত্বপূর্ণ নথি পুড়ে যায়।