মিরসরাইয়ে যুবলীগ নেতা খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে এক যুবলীগ নেতাকে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. গোলাম মোস্তফার (৪৫) বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
ওসি বলেন, রাত ১২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটানো হয়েছে। মোস্তফা করেরহাট বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা করে। নিহত মোস্তফা করেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।