মিরসরাইয়ে শিশু ধর্ষণ, কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশ গত মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে। ওই কিশোর দরজি দোকানে কাজ করে।
গ্রেপ্তার কিশোরের বাড়ি উপজেলার বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, গত রোববার দুপুরে শিশুটিকে দর্জির দোকানে ডেকে নিয়ে যায় ওই কিশোর। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয়। রাতে শিশুটি তার মাকে দরজি দোকানে কী ঘটেছে, তা জানায়। পরে তিনি মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। গত মঙ্গলবার রাতে থানায় মামলা করেন শিশুটির বাবা। রাতেই কিশোরকে গ্রেপ্তার করা হয়।