মির্জাপুরে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটা থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে নিহতের লাশ উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি একনলা বন্দুকের (শটগান) লাইসেন্স পাওয়া গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।