মির্জাপুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নয় বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলা শহরের বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার হওয়া স্কুলছাত্রীর (৯) বাড়ি জামালপুরের ইসলামপুরে। সে মির্জাপুর উপজেলায় নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল দুপুরে ওই ব্যক্তি ওই শিশুটিকে ডেকে দোকান থেকে দুটি পান আনতে বলেন। তাঁর কথামতো পান নিয়ে ঘরে যাওয়ার পর তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে তিনি শিশুটিকে ২০০ টাকা দিয়ে ঘর থেকে বের করে দেন। সেখান থেকে বেরিয়ে বাড়ির সামনের রাস্তায় শিশুটি অচেতন হয়ে পড়ে। ঘটনাটি জানতে পেরে এলাকার কয়েক শ লোক ওই বাড়ি ঘেরাও করে। এ সময় ওই ব্যক্তি আত্মগোপনের চেষ্টা করেন। এ সময় উত্তেজিত জনতা তাঁর বাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মির্জাপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।