মির্জাপুরে ডাকাতির চেষ্টা, গ্রেপ্তার ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত কর্ণফুলী নিট ইন্ডাস্ট্রিজ নামের সুতা তৈরির একটি কারখানায় ডাকাতির চেষ্টার অভিযোগে পুলিশ চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ তাঁদের কাছ থেকে দা, শাবল, লাঠি ও রশি জব্দ করেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়ার ধুনট উপজেলার গজারিয়া গ্রামের মো. লিয়াকত হোসেন, সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মো. রানা হোসেন, কামালপুর গ্রামের মো. হাসান মিয়া এবং রংপুরের পীরগাছা উপ-জেলার দুর্গাচরণ গ্রামের তানজিল বাবু।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ডাকাতেরা সুতা লুট করতে কারখানায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। এ ঘটনায় মামলা হয়েছে।