মির্জাপুরে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে দুই বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৪২ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকা, মুঠোফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তারা দাবি করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত পৌনে একটার দিকে ডাকাত দল হাতকুড়া গ্রামের আক্কাছ আলীর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা প্রথমে একতলা ভবনের গেটের তালা ভাঙে। পরে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আক্কাছের আড়াই বছর বয়সী নাতনি মারিয়ার গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। বাড়ির লোকজন ভয়ে আলমারিতে রাখা ১২ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা হাতে তুলে দিলে ডাকাতেরা চলে যায়।
ইচাইল গ্রামের মজনু মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দিয়ে ৩০ ভরি স্বর্ণালংকার লুট করে।