মির্জাপুরে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে দুটি বাড়ি থেকে বুধবার গভীর রাতে টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। তাদের ছুরিকাঘাতে প্রদীপ সরকার (৪০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মির্জাপুর থানার অদূরে উপজেলা সদরের বাওয়ার রোডে কলেজশিক্ষক শারমীন আক্তারের ভাড়া বাসায় বুধবার দিবাগত রাত চারটার দিকে পাঁচ-ছয়জনের একটি ডাকাতদল হানা দেয়। তারা ওই বাড়ি থেকে নয় ভরি স্বর্ণালংকার, ৩০ হাজার টাকা ও চারটি মুঠোফোনসহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে। এর আগে রাত আড়াইটার দিকে উপজেলার বাইমাইল গ্রামের হাবিবুর রহমান খানের বাড়িতে পাঁচ-ছয়জন ডাকাত হানা দেয়। তারা সেখান থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, তিনটি মুঠোফোন ও টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুটে নেয়।