মির্জাপুরে ১৫ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ফুটবল খেলায় পুরস্কার হিসেবে পাওয়া ট্রফি ভেঙে ফেলায় এক শিক্ষক ১৫ শিক্ষার্থীকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বংশীনগর সূর্য্যতরুণ উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে এই ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হচ্ছে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মেহেদী হাসান, রানা, রিজেন, রিফাত, আজাহার উদ্দিন, আলী আহমেদ, হামিদুল, নাজমুল, জহিরুল, মামুন মিয়া, সোলায়মান মিয়া, শাফিকুল, হৃদয় আহমেদ, আল আমিন ও সুজন । এর মধ্যে আহত মামুন মিয়া, আলী আহমেদ, নাজমুল হোসেন ও হামিদুল ইসলাম একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল হোসেন বলেন, ‘দশম শ্রেণির খেলোয়াড়েরা মন থেকে ট্রফি গ্রহণ না করায় তারা তা ভেঙে ফেলে। এতে উপস্থিত সবার আত্মসম্মানে লাগে। এ কারণে শিক্ষার্থীদের শাসন করেছি।’