মিলল পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা এলাকার ঢালিমপুরে প্রায় অর্ধগলিত এক ব্যক্তির লাশ গত শুক্রবার সকালে উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় মিলছিল না বলে হাসপাতাল মর্গে পড়েছিল। দুই দিন পর গতকাল বেওয়ারিশ হিসেবে লাশ দাফনের সময় প্যান্টের পকেটে থাকা একটি ডায়েরি পাওয়ায় তাঁর নাম, ঠিকানা মেলে। খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দিমারুন্ডা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন (৪৫)। পেশায় একজন স্যানিটারি মিস্ত্রি। ৩ আগস্ট সিলেটে এসেছিলেন তিনি। কী কারণে, কারা তাঁকে হত্যা করল—এ বিষয়ে পরিবারের সদস্যরাও নিশ্চিত নন। গতকাল বিকেলে নাসিরের ভাই আলা উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে দক্ষিণ সুরমা থানায় হত্যা মামলা করেছেন।