মিষ্টির পেকেটে নবজাতকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে এক নবজাতকের (ছেলে) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গতকাল রোববার সকাল ১০টার দিকে একটি মিষ্টির প্যাকেট থেকে পুলিশ ওই নবজাতকের লাশ উদ্ধার করে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশের বটতলায় একটি মিষ্টির প্যাকেট পড়ে ছিল। সাড়ে নয়টার দিকে দুই কিশোর প্যাকেটটি খুলতেই নবজাতকের লাশ দেখতে পায়। সকাল ১০টার দিকে বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।