মিস্ত্রির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের গোলাহাট মহল্লায় গতকাল সোমবার ঘরের টিনের চালে কাজ করার সময় পড়ে গিয়ে আবদুল হামিদ (৪৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই কাঠমিস্ত্রি শহরের গোলাহাট মহল্লার একটি বাড়িতে ঘরে টিনের ছাদে কাজ করার সময় ওপর থেকে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার এ খবর নিশ্চিত করেছেন।