মিয়ানমার নাগরিক ইয়াবাসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা বড়িসহ সাদ্দাম হোসেন (২০) নামের মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার রাত ১০টার দিকে উপজেলার হ্নীলা জাদিমুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, নাফ নদী অতিক্রম করে ইয়াবার একটি চালান টেকনাফে আনার সময় নয়াপাড়া সীমান্ত চৌকির বিজিবির টহল দলের সদস্যরা হ্নীলার জাদিমুরা খালের পাশ থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ সাদ্দামকে আটক করেন। টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, বিজিবি বাদী হয়ে মাদক ও অনুপ্রবেশের অভিযোগে সাদ্দামের বিরুদ্ধে দুটি মামলা করেছে।