মিয়ানমারের আট নাগরিকসহ আটক ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে বাংলাদেশে আসা মিয়ানমারের আট নাগরিকসহ ১১ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের আটক করে বাকলিয়া থানা-পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাহ আমানত সেতু এলাকা থেকে মিয়ানমারের আট নাগরিকসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে তিন বাংলাদেশি দালাল এনায়েত খান, শামসুল আলম ও ইদ্রিস রয়েছেন। তাঁদের বাড়ি কক্সবাজারের টেকনাফে। মিয়ানমারের আট নাগরিকের মধ্যে দুজন নারী ও ছয়জন পুরুষ। তাঁদের কাজ দেওয়ার কথা বলে গত শুক্রবার মিয়ানমার থেকে চট্টগ্রামে নিয়ে আসেন দালালেরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।