প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক হাজার ইয়াবা বড়িসহ মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মোহাম্মদ ইউনুস (২৪) ও সৈয়দ ইসলাম (২৮)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বাকলিয়া থানার পুলিশ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে বলেন, অভিনব কৌশলে ইয়াবা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। একজনের জুতার নিচে এবং অপরজনের ছাতার ভেতর ইয়াবাগুলো ছিল। এ ঘটনায় বাকলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।