মিয়ানমারের ৪০ নাগরিক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী, পালংখালী, তুমব্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় গতকাল রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের ৪০ জন নাগরিককে আটক করেছে। এর মধ্যে ১৩ জন নারী ও শিশু।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, আটক ৪০ জনকে বিকেলে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।