মিয়ানমারের ৫২ নাগরিককে ফেরত পাঠাল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ার বেতবুনিয়া বাজার ও তুমব্রু সীমান্ত এলাকা থেকে আজ মঙ্গলবার মিয়ানমারের ৫২ জন নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার ঘুমধুম ও তুমব্রু ফাঁড়ির জওয়ানরা চোরাচালানবিরোধী টহল দিচ্ছিলেন। এ সময় বেতবুনিয়া বাজার ও তুমব্রু সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ২২ জন নারী ও ৩০ জন পুরুষকে আটক করেন।
লে. কর্নেল এমরান আরও বলেন, চলতি মে মাসে আজ বেলা একটা পর্যন্ত ২৪৬ জন মিয়ানমারে নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।