মুক্তাগাছায় অপহৃত শিশু দশমিনা থেকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে অপহরণের তিন দিন পর গত শনিবার রাতে পটুয়াখালী থেকে আবু সালেহ্ রেদোয়ান (১৩) নামের এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করা হয়েছে। পটুয়াখালীর দশমিনা উপজেলার পূজাখোলা গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির চাচা নাসির উদ্দিন বলেন, মুক্তাগাছা উপজেলার জয়দা গ্রামের আবদুল লতিফ শেখের ছেলে রেদোয়ান। সে মুক্তাগাছার আলীয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। গত বুধবার সকালে মুক্তাগাছা থেকে বেড়ানোর কথা বলে ফুসলিয়ে রেদোয়ানকে অপহরণ করে হযরত আলী নামের এক ব্যক্তি। হযরত আলী রেদোয়ানের বাবার পূর্বপরিচিত। তিনি আরও জানান, অপহরণের পর বিভিন্ন স্থান থেকে মুঠোফোনে শিশুটির পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিলেন হযরত আলী ও তাঁর লোকজন। বিষয়টি ময়মনসিংহ কোতোয়ালি থানায় জানানো হয়।