মুক্তাগাছায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক চালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার মণ্ডলসেন এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত চালকের নাম জাহিদুল ইসলাম (১৭)। সে মুক্তাগাছা উপজেলার মণ্ডলসেন পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম একটি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। তার বাবার নাম লাল মিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাহিদুল তার ভ্যানটি নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে গতকাল সকালে মুক্তাগাছা থানার পুলিশ মণ্ডলসেন এলাকার একটি জলাশয় থেকে জাহিদুলের লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের ধারণা, দুর্বৃত্তরা জাহিদুলকে হত্যা করে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, নিহত জাহিদুলের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।