মুক্তাগাছার ছয়জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার আবদুস সালামসহ ছয়জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনটি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম। ওই ছয়জন হলেন আবদুস সালাম, মো. জালাল, জয়েন উদ্দিন, শমসের ফকির, মো. ফকির ও মো. ফারুকী।