মুক্তাগাছায় 'বাংলা ভাইয়ের সহযোগী' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে গরিবুল্লাহ আকন্দ নামের এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি বাংলা ভাইয়ের ‘সেকেন্ড ইন কমান্ড’ ছিলেন।
মুক্তাগাছা থানার পুলিশ জানায়, আজ সকালে মুক্তাগাছা উপজেলার দুল্লা গ্রামের নিজের বাড়ি থেকে গরীবুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বলেন, গরীবুল্লাহর নামে নাশকতা ও জঙ্গি তৎপরতার অভিযোগে মুক্তাগাছা থানায় চারটি মামলা আছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।