প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে যুবায়ের (১৫) নামে এক কিশোর ব্লেডে নিজের দেহ কেটেছে। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
যুবায়ের মাদারীপুরের শিবচর উপজেলার সিধুয়াই এলাকার ফরিদ হোসেনের ছেলে। ২০১২ সালের ডিসেম্বরে একটি চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালতের মাধ্যমে তাকে এ কেন্দ্রে পাঠানো হয়।
কিশোর উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, মামলায় মুক্তি না পাওয়ার ক্ষোভে গতকাল সন্ধ্যায় ব্লেড দিয়ে নিজের বাঁ পা কেটে জখম করে যুবায়ের।
টঙ্গী হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তানজীর হোসেন জানান, যুবায়েরকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালে আনা হয়। তার বাঁ পায়ে আধা ইঞ্চি গভীর দুই ইঞ্চি পরিমাণ কাটা ছিল। সেলাই করে তার চিকিৎসা দেওয়া হয়েছে।