প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিপণ দিয়ে সুন্দরবন থেকে ফিরে এসেছেন অপহৃত দুই জেলে। তাঁরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের আবু বাক্কার ও ইব্রাহিম হোসেন। তাঁরা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মাছ ধরার অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার বনে ঢোকেন। শুক্রবার দুপুরে বনদস্যু আমিনুর বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। পরে মাথাপিছু ২০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। শনিবার সন্ধ্যায় প্রত্যেকে ১০ হাজার টাকা করে মুক্তিপণ দেন। পরে তাঁদের একটি নৌকায় করে লোকালয়ে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|