মুক্তিপণ দিয়ে ফিরলেন ছয় জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয় দিন পর আড়াই লাখ টাকা মুক্তিপণ দিয়ে সুন্দরবন থেকে ফিরে এসেছেন ছয় জেলে। গত শুক্রবার রাত ১০টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসেন। মুক্তিপণের টাকা পরিশোধ করতে না পারায় তাঁদের দুই সঙ্গী বনদস্যুদের হাতে এখনো আটক রয়েছেন।
ফিরে আসা জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আনিছুর রহমান, পার্শ্বেখালি গ্রামের পাগল গাজী, পাতাখালি গ্রামের মিঠুন গাজী, সোরা গ্রামের ফেরদৌস গাজী, বারেক আলী ও শওকাত হোসেন।
নাম না প্রকাশ করার শর্তে ফিরে আসা দুই জেলে বলেন, মাছ ধরার অনুমতি নিয়ে তাঁরা আটজন জেলে ৮ জানুয়ারি সুন্দরবনে যান। ১০ জানুয়ারি তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যু ফরহাদ বাহিনীর পরিচয়ে তাঁদের অপহরণ করা হয়। পরে বনদস্যুরা তাঁদের কাছে মাথাপিছু ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পাঁচ দিন আটক থাকার পর স্বজনেরা ছয় জেলের মুক্তিপণ বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করেন। শুক্রবার ভোরে একটি নৌকায় তাঁদের তুলে দেওয়া হয়। ওই দিন রাত ১০টার দিকে তাঁরা বাড়ি ফেরেন।