মুক্তিপণ না পেয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের পর মুক্তিপণ না পেয়ে নোয়াখালীর চাটখিল উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের মাধবপুর গ্রাম থেকে মো. লিটন (২৫) নামের ওই ব্যক্তি অপহৃত হন।
গতকাল রোববার সকালে আহত অবস্থায় লিটনকে পার্শ্ববর্তী রুহিতখালী গ্রামের একটি বাগানে ফেলে যায় অপহরণকারীরা। পরে তাঁর স্বজনেরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। লিটন মাধবপুর গ্রামের বাসিন্দা।
লিটন বলেন, শনিবার রাতে গ্রামের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসী কবিরের নেতৃত্বে সাত-আটজনের একটি দল অস্ত্রের মুখে তাঁকে অপহরণ করে। এরপর রুহিতখালী গ্রামের দেওয়ানগাজী বাজারের পাশে একজনের বাড়িতে বেঁধে রাখে। অপহরণকারীরা তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন, মানিব্যাগ ও স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নেয়। এরপর তাঁর বড় ভাইকে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু পরিবারের কাছ থেকে মুক্তিপণের বিষয়ে কোনো সাড়া না পাওয়ায় তারা এলোপাতাড়িভাবে তাঁর মাথায় কোপায় এবং পিটিয়ে আহত করে।