মুক্তিপণ নিতে এসে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় মুক্তিপণ নিতে এসে জয়নাল মৃধা নামে এক ব্যক্তি জেলেদের হাতে আটক হয়েছেন। জয়নাল উপজেলার চর লাঠিমারা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, চর লাঠিমারা গ্রামের আবদুল মালেক ফকিরের বাড়িতে গতকাল সকালে মুক্তিপণের ৯০ হাজার টাকা নিতে আসেন জয়নাল। এ সময় তাঁকে আটক করা হয়। আবদুল মালেক ফকির বলেন, তাঁর ছেলে ইউসুফ ফকির তিন বছর ধরে নিখোঁজ। জয়নাল তাঁকে জানান, ইউসুফ জলদস্যুদের আস্তানায় বন্দী। তাঁকে মুক্ত করতে হলে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, এক নারীর মাধ্যমে ১০ হাজার টাকা লেনদেন হয়েছে। ঘটনাটি প্রতারণা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।