প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে ভারতীয় বনদস্যু সুমন মাস্টার ও কানাই বাহিনীকে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে সাত দিন পরে বাড়িতে ফিরে এসেছেন পাঁচজন জেলে। গতকাল শনিবার ভোররাতে জেলেরা অন্য একটি নৌকায় করে বাড়িতে ফিরে আসেন। ফিরে আসা জেলেরা হলেন রমজাননগর ইউনিয়নের পার্শ্বেখালী গ্রামের ফজলু গাজী (৪০), মাহফুজ গাজী (২৪) ও আবদুল আজিজ (৪৫), টেংরাখালী গ্রামের ইশারাত আলী (১৮) এবং হরিনগর গ্রামের মোকছেদ আলী (৫৫)। ফজলু গাজী জানান, সুমন মাস্টার ও কানাই বাহিনীর দাবিমতো পরিবারের পক্ষ থেকে বিকাশ হিসাবে তিন লাখ টাকা দিলে তাঁদের একটি নৌকায় তুলে দেওয়া হয়।