মুক্তিপণে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পাঁচ দিন পর গতকাল শনিবার ভোরে ফিরে এসেছেন অপহৃত আট জেলে। ১৮ সেপ্টেম্বর সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকা থেকে বনদস্যু নোয়া মিয়া বাহিনী মুক্তিপণের দাবিতে তাঁদের অপহরণ করে। ফিরে আসা জেলেরা হলেন শ্যামনগর উপজেলার চাঁদনিমুখা গ্রামের শাহাদাত হোসেন গাজী, আবদুল্লাহ শেখ, অহেদ কুরুনি ও শামছুর রহমান মোড়ল, খোলপেটুয়া গ্রামের মুর্শিদ খাঁ, নাপিতখালী গ্রামের আবদুল জলিল গাইন এবং সোরা গ্রামের জহরুল মোল্লা ও আমরিয়াদ গাজী। ফিরে আসা জেলে শাহাদাত হোসেন গাজী ও আবদুল্লাহ শেখ জানান, শুক্রবার তাঁদের স্বজনেরা টাকা পরিশোধ করার পর দোবেকি এলাকা থেকে একটি নৌকায় তাঁদের তুলে দেওয়া হয়।