মুক্তিপণের টাকা নিতে এসে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন আবদুল্লাহ আল মামুন (২০) নামের এক যুবক। মামুন কক্সবাজার পৌরসভার পাহাড়তলী গ্রামের মৌলভী মোক্তার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মামুনের স্বীকারোক্তিমতে দুপুরে কলাতলী এলাকার ‘ক্লাসিক সি- রিসোর্ট’ নামের ভবনের সপ্তম তলার একটি কক্ষ থেকে অপহৃত মোরশেদুল আলমকে (১৮) উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত বুধবার সকাল ১০টার দিকে সমুদ্রসৈকত এলাকা থেকে মোরশেদুল আলমকে অপহরণ করা হয়। এরপর অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা পরিশোধের জন্য একটি বিকাশ নম্বরও সরবরাহ করে। গতকাল সকালে টাকা তুলতে এলে পুলিশ মামুনকে আটক করে। এরপর ওই ভবনের একটি কক্ষ থেকে অপহৃত মোরশেদুল আলমকে উদ্ধার করা হয়। মোরশেদুল মহেশখালী উপজেলার ছোট মহেশখালী গ্রামের জহিরুল হকের ছেলে।