মুক্তিপণের বিনিময়ে ফিরেছেন আট জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের বিনিময়ে গত শুক্রবার বরগুনার পাথরঘাটায় ফিরে এসেছেন অপহৃত আট জেলে। গত ২৮ জুন রাতে ও ২৯ জুন ভোরে বঙ্গোপসাগরের সুন্দরবন-সংলগ্ন নারিকেলবাড়িয়া ও দুধমুখী এলাকা থেকে দুটি দস্যুবাহিনী তাঁদের অপহরণ করে।

ফিরে আসা জেলেরা হলেন ইদ্রিস মাঝি, সিরাজ মাঝি, ফজলু মাঝি, শাহজাহান মাঝি, হাবিব খান মাঝি, বেল্লাল হোসেন, জাফর হালদার ও বাদল কবিরাজ। তাঁদের বাড়ি বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া এবং পাথরঘাটা উপজেলার মঠেরখাল, তাফালবাড়িয়া, পদ্মা ও তালুক চরদুয়ানী গ্রামে।