মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সংসদের সিরাজগঞ্জ জেলা কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক খ ম আক্তার জানান, গতকাল মঙ্গলবার সকালে ওই কার্যালয়ের পিয়ন জিল্লুর রহমান কার্যালয় খুলতে গিয়ে দরজার তালা ভাঙা দেখতে পান। তিনি সংগঠনের সবাইকে খবর দিলে তাঁরা এসে ঘরে ঢুকে আলমারি ও কেবিনেট ভাঙা দেখতে পান। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। খ ম আক্তার বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।