মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. ওমর আলীকে (৬৭) গত সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে। ওমর আলী শহরের গোয়ালচামট মোল্যাবাড়ি সড়কের নিজ বাসায় ঘুমাচ্ছিলেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে কারও শত্রুতা নেই। দুর্বৃত্তরা বাসার দ্বিতীয় তলার রান্না ঘরের গ্রিল কেটে ডাকাতির উদ্দেশ্যেই আমার কক্ষে প্রবেশ করে। এরা সবাই ১৮ থেকে ২৫ বছর বয়সী এবং সবার হাতে দেশীয় অস্ত্র ও একজন মুখোশ পরা ছিল। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’