মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় সুভাষ চন্দ্র সাহা (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রচণ্ড গরমের কারণে নিজের বািড়র কাছে রহিমাবাদ বাজারের পাশের পুকুর ঘাটে বসেছিলেন সুভাষ সাহা। রাত নয়টার দিকে একই গ্রামের বখাটে ও সন্ত্রাসী হিসেবে পরিচিত দুজন ব্যক্তি সুভাষ সাহার ওপর হামলা চালায়। তারা সুভাষকে রড দিয়ে পেটায়। একপর্যায়ে তারা সুভাষকে ছুরিকাঘাত করে।