মুক্তিযোদ্ধা লাঞ্ছিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার শাহ আলমের হাতে বালিগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম ঢালী লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার টঙ্গিবাড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, আবুল কালাম কয়েক শতক জমি রেজিস্ট্রি করতে গেলে শাহ আলম তাঁর কাছে ২ হাজার ১০০ টাকা ফি দাবি করেন। আবুল কালাম নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কিছু টাকা কম নেওয়ার অনুরোধ করেন। একপর্যায়ে আবুল কালামকে লাঞ্ছিত করেন শাহ আলম। শাহ আলম টঙ্গিবাড়ী কার্যালয়ে আসার পর থেকে জমি রেজিস্ট্রি করতে অতিরিক্ত টাকা নেন বলে অভিযোগ করেন কয়েকজন। সাব-রেজিস্ট্রার শাহ আলম বলেন, টাকা দাবির বিষয়টি মিথ্যা। তিনি মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার বিষয়টিও অস্বীকার করেন।