মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যাচেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আবদুস সোবহান (৬০) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার নীলবোনা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বলেন, নীলবোনা গ্রামের আবদুস সোবহানের স্বজনদের সঙ্গে একই এলাকার সাগর ওরফে মিশ্রি নামের এক ব্যক্তির বিরোধ চলছে। গতকাল সকালে সাগরের বাড়ির পাশ দিয়ে আবদুস সোবহান তাঁর জমিতে যাচ্ছিলেন। এ সময় সাগর, তাঁর ছেলে মাসুম ও আজাদ নামের একজন আবদুস সোবহানকে হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।