মুক্তিযোদ্ধাকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে গত মঙ্গলবার রাতে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ধুরিয়াইল গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল হক সরদারের ছেলে ইখতিয়ার সরদারের সঙ্গে একই গ্রামের আবদুস সালাম বয়াতির (৪০) বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। রাত সাড়ে আটটার দিকে আবদুল হক স্থানীয় ধুরিয়াইল বাজারে চায়ের দোকানে চা-পান করছিলেন। এ সময় সালাম তাঁর আট থেকে ১০ জন সমর্থক নিয়ে মুক্তিযোদ্ধা আবদুল হককে (৭২) পিটিয়ে আহত করেন।