প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালায় জাফর আলী সরদার (৬৩) নামের এক মুক্তিযোদ্ধার শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত একটার দিকে উপজেলার নগরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় জাফর আলীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফর আলী বলেন, প্রচণ্ড গরমের কারণে সোমবার রাতে তিনি বাড়ির বারান্দায় শুয়ে ছিলেন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁর শরীরে অ্যাসিড ছুড়ে মারে। এতে তাঁর শরীরের বাঁ পাশের ঘাড়, হাত ও ঊরুর বিভিন্ন স্থানে অ্যাসিড লাগে। রাতেই তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক হাছানুজ্জামান বলেন, তাঁর শরীরে কী ধরনের দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে, তা পরীক্ষা ছাড়া বলা যাবে না। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা