মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি করায় আদালতে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের নিয়ে মো. জাহাঙ্গীর আলম মৃধা (৪৫) নামের আওয়ামী লীগের এক নেতা কটূক্তি করায় মো. অলিউল্লাহ (৩৪) নামের এক মুক্তিযোদ্ধার সন্তান গতকাল বুধবার আদালতে মামলা করেছেন।
পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত আওয়ামী লীগের ওই নেতার বিরুদ্ধে সমন দিয়ে আগামী ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। আদালতের বিচারিক হাকিম ছিলেন আমিরুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী ছিলেন আবুল কাশেম মিয়া।
অলিউল্লাহ হলেন নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামের মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ মুনশির (৬৫) ছেলে। বর্তমানে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে মির্জাগঞ্জ খাদ্যগুদামে কর্মরত আছেন। আর জাহাঙ্গীর আলম হলেন নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ে জঙ্গিবিরোধী কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ জুলাই বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে সভা ডাকা হয়। ওই সভায় জাহাঙ্গীর আলম স্থানীয় মুক্তিযোদ্ধাদের সমাজের কীট আখ্যা দিয়ে কটূক্তি করেন।