মুক্তিযোদ্ধার কাছ থেকে টাকা নেওয়ায় কর্মচারীকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে প্যাথলজি পরীক্ষার টাকা নেওয়ায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলি করেছেন হাসপাতালের পরিচালক।
বিভিন্ন সূত্রে জানা যায়, বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা আবদুল হাই ব্যাপারী গত মঙ্গলবার শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগে চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসক ব্যবস্থাপত্রে রক্ত পরীক্ষা করতে দেন। গতকাল সকালে আবদুল হাই হাসপাতালের দ্বিতীয় তলায় ১২ নম্বর কক্ষে প্যাথলজি বিভাগে রক্ত পরীক্ষা করাতে যান। মুক্তিযোদ্ধারা সরকারি হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা বিনা মূল্যে পান। তাই হাসপাতালের পরিচালক এস এম সিরাজুল ইসলাম মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের টিকিটে বিনা মূল্যে চিকিৎসা দিতে নির্দেশ দেন। কিন্তু প্যাথলজি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী মো. মিজানুর রহমান তাঁর কাছ থেকে ৩০০ টাকা নেন।