প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়িয়া গ্রামে মুক্তিযোদ্ধা আবদুর রবের নামে সড়কের নামকরণের নামফলক কে বা কারা ভেঙে ফেলেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার পর্যন্ত দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।
মুক্তিযোদ্ধা আবদুর রব অভিযোগ করে বলেন, সরকারি অনুমোদনে বানাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হাফিজপুর আলিম মিয়ার বাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি তাঁর নামে নামকরণ করা হয়। কিন্তু গত রোববার রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা নামফলকটি ভেঙে ফেলে।
বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, সড়কের নামফলক ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।