মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রিকশা ভ্যান থেকে পড়ে গিয়ে গত রোববার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মুক্তিযোদ্ধা সাহিদুল ইসলাম (৬২) মারা গেছেন। তিনি বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। তিনি পৌরসভার শিবপুরের মহল্লার বাসিন্দা। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ. রশিদ বলেন, রিকশা থেকে পড়ে যাওয়ার পর সাহিদুল ইসলামকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত আটটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে তিনি মারা যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরে স্থানীয় ছোলনা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।