মুক্তির পর কারা ফটক থেকে আটক হিযবুত সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিনে মুক্তির পর কারাফটক থেকে আবার আটক করা হয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহ্রীর সদস্য ফরমান উল্লাহকে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাঁকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, চকবাজার থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলার জামিননামা পাওয়ার পর বুধবার বিকেলে আসামি ফরমান উল্লাহকে মুক্তি দেওয়া হয়।
কারাগারের সামনে থেকে ফরমান উল্লাহকে আটকের কথা স্বীকার করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক চৌধুরী বলেন, তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।