মুক্তির পর কারা ফটক থেকে শিবির নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আমিনকে কারা ফটক থেকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে তাঁকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

এর আগে গত ১৭ জুলাই কারাগার থেকে মুক্তি পেলেও নুরুল আমিনকে আটক করে সাতকানিয়া থানা পুলিশ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ জাহেদুল আলম প্রথম আলোকে জানান, নগরের চারটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান নুরুল আমিন। তাঁকে মুক্তি দেওয়ার আগে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. মঈনুদ্দিন বলেন, কারা ফটক থেকে নুরুল আমিনকে আটক করা হয়েছে। নগরের পাঁচলাইশ থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে তাঁকে আদালতে পাঠানো হবে।