মুখের সামনে রুমাল ঝেড়ে টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে শ্বশুরবাড়িতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন মীর্জা সেলিম (৪০) নামের এক ব্যবসায়ী। গত রোববার সন্ধ্যার দিকে তাঁকে দৌলতদিয়া টার্মিনাল এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
গতকাল সোমবার সকালে চেতনা ফিরে আসার পর মীর্জা সেলিম বলেন, রোববার বিকেলে তাঁদের বাস মানিকগঞ্জের উথুলি স্থানে পৌঁছার পর পাশের সিটে বসা এক যুবক রুমাল বের করে তাঁর মুখের সামনে ঝাঁকি দেয়। মুহূর্তে তিনি অচেতন হয়ে পড়েন। চেতনা ফেরার পর বুঝতে পারেন তাঁর ৬৫ হাজার টাকা ও প্রায় ১৫ হাজার টাকার মালামাল নেই।