মুচলেকায় মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মাদক সেবন না করার প্রতিশ্রুতিতে পুলিশের কাছে মুচলেকা দিয়ে আটক দুজন মুক্তি পেয়েছেন। গত শুক্রবার রাত ১০টার দিকে পুলিশ তাঁদের ছেড়ে দেয়। এদিন সন্ধ্যায় শহরের ঘোষপাড়ায় করতোয়া নদীর পাশে গাঁজা সেবনকালে পুলিশ তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন শেরপুর পৌরশহরের বারনিঘাট মহল্লার আজিজ শেখ (৫৫) ও টাউন কলোনি বাগানবাড়ি মহল্লার এস এম আবদুর রহমান (৩০)। সত্যতা নিশ্চিত করেন শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজু কামাল বলেন, ভবিষ্যতে মাদক সেবন থেকে নিজেদের বিরত রাখবে বলে পুলিশের কাছে প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।